Close Menu
    What's Hot

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    October 13, 2026

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা
    • চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের
    • স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি
    • ইন্ডাকশন কুকারে ধীর গতি ও সমস্যা? জেনে নিন সহজ সমাধান ও কেনার উপায়
    • জামদানিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প, মিস গ্র্যান্ডে আলো ছড়াচ্ছেন অনন্যা
    • বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন, শোকের ছায়া বলিউডে!
    • তিন বছর বিরতির পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ
    • বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
    Monday, November 23
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»পর্যটক ও পর্যটন»ঢাকায় শেষ হল ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬: আঞ্চলিক পর্যটন সংযোগ ও টেকসই উন্নয়নের অঙ্গীকার
    পর্যটক ও পর্যটন

    ঢাকায় শেষ হল ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬: আঞ্চলিক পর্যটন সংযোগ ও টেকসই উন্নয়নের অঙ্গীকার

    NEWSROOM BD TIMES NEWSBy NEWSROOM BD TIMES NEWSSeptember 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard

    ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬: আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি এবং টেকসই পর্যটন উন্নয়নের প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF) ২০২৬’।

    সেপ্টেম্বর ১৭তে শুরু হওয়া পর্যটন শিল্পের এই বৃহৎ মেলা আজ শনিবার বৈচিত্র্যময় আয়োজন ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সা চিং প্রু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আঞ্চলিক পর্যটন সংযোগের কোনো বিকল্প নেই। টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারি।

    “অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। বক্তারা এবারের মেলার অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন এবং পর্যটন খাতে দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    মেলার সমাপনী মূল্যায়নে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও ‘পর্যটন বিচিত্রা’র সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, “পর্যটন বিকশিত হয় অংশীদারিত্ব ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। এবারের মেলা শুধু পর্যটন পণ্যের প্রদর্শনী ছিল না, এটি ছিল ব্যবসায়িক নেটওয়ার্কিং ও আঞ্চলিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম।” ফেয়ার ডিরেক্টর বোরহান উদ্দিন মেলা সফল করতে সহযোগিতাকারী সকল অংশীজন, প্রদর্শক ও গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এবারের মেলায় দেশী-বিদেশী ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল ও রিসোর্টগুলোর দেওয়া আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিমান টিকিটে বিশেষ ছাড় দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মেলা চলাকালীন বিভিন্ন B2B সভা, প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।উক্ত আয়োজনের মূল পৃষ্ঠপোষক (Title Sponsor) হিসেবে যুক্ত ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, কো-স্পন্সর ছুটি গ্রুপ, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ইনভেস্টমেন্ট পার্টনার ভাইয়া হোটেলস এবং অ্যাগ্রো ট্যুরিজম পার্টনার সুখের খামারসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান মেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠান থেকেই আগামী ২৩–২৫ সেপ্টেম্বর ২০২৭ ঢাকায় পরবর্তী ‘১৪তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    NEWSROOM BD TIMES NEWS

    Related Posts

    সেনাবাহিনীর সহায়তায় গন্তব্যে ফিরেছে সাজেকে আটকা ৩১১ পর্যটক

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন জগতে নিজের অবস্থান…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    শীর্ষ সংবাদ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২…

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই স্থানীয় সরকার নির্বাচন অবাধ…

    Subscribe to News

    BD Times News-er shorboshesh khobor pete subscribe korun.

    BD TIMES NEWS
    News for the Nation

    বিডি টাইম্স নিউজ — দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদনের বিশ্বস্ত ঠিকানা।

    অফিস: ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫
    ই-মেইল: newsroom@bdtimesnews.com
    নিউজরুম (২৪×৭): ০১৭১১০১৩৩৩৩, ০১৭০০৫২০০০০
    টেলিফোন ও ফ্যাক্স: +৮৮০২৫৫০৪২২৪৫

    Sections

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • ভিডিও

    More

    • সর্বশেষ
    • জেলার খবর
    • প্রবাসী
    • বিশেষ ফিচার
    • ফটোগ্যালারি
    • সম্পাদকীয়

    Company

    • আমাদের সম্পর্কে
    • সম্পাদকীয় টিম
    • যোগাযোগ

    Legal

    • গোপনীয়তা নীতি
    • শর্তাবলি ও নীতিমালা
    • বিজ্ঞাপন দিন
    • Cookie Policy
    • Corrections
    © 2026 BD Times News. All rights reserved.
    প্রকাশক: সামসে বাজেগা · সম্পাদক: নোমান রহমান · নির্বাহী সম্পাদক: তামজিদুল ইসলাম সুমন · ব্যবস্থাপনা সম্পাদক: রায়হান উল্লাহ · বার্তা-সম্পাদক: আশরাফুল আসাদ · বার্তা-সম্পাদক (আন্তর্জাতিক): রুজমিলা
    NEWS FOR THE NATION

    Type above and press Enter to search. Press Esc to cancel.