Close Menu
    What's Hot

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    October 13, 2026

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা
    • চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের
    • স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি
    • ইন্ডাকশন কুকারে ধীর গতি ও সমস্যা? জেনে নিন সহজ সমাধান ও কেনার উপায়
    • জামদানিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প, মিস গ্র্যান্ডে আলো ছড়াচ্ছেন অনন্যা
    • বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন, শোকের ছায়া বলিউডে!
    • তিন বছর বিরতির পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ
    • বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
    Monday, November 23
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»সম্পাদকীয়»বিশেষ সংবাদ»জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
    বিশেষ সংবাদ

    জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    NEWSROOM BD TIMES NEWSBy NEWSROOM BD TIMES NEWSJune 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard

    আশরাফুল আসাদঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ পদে বাংলাদেশের পক্ষে প্রার্থী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদকক্ষে অনুষ্ঠিত নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে এই পদে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

    জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছে ৯১ ভোট। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হয়। জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের থেকে ঘূর্ণন পদ্ধতিতে প্রতি বছর সভাপতি নির্বাচিত করা হয়। আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য। এবার ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতির পালা। শুরুতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল সাইপ্রাস ও বাংলাদেশ। তবে পরবর্তীতে ফিলিস্তিন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়। তবে নির্বাচনের আগ মুহূর্তে ফিলিস্তিন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ফলে প্রতিদ্বন্দ্বীতা হয় বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে।

    সদস্যদেশগুলোর ভোটে খলিলুর রহমান নির্বাচিত হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি। প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। রাজনীতিতে যোগদানের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী।

    এদিকে, গত ১৩ মে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ‘পূর্ণকালীন সভাপতি’ হিসেবে দায়িত্ব পালনের কথা বলেছেন খলিলুর রহমান। লিখিত বক্তৃতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত হলে তিনি হবেন সবার সভাপতি। এ সময় তিনি তাঁর ছয়টি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন। ওই অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চেয়েছিলেন, সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না। তখন খলিলুর রহমান বলেন, তিনি পদত্যাগ করবেন না।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদ গ্রহণের জন্য তাঁকে এক বছরের রেহাই দেওয়া হবে। পদত্যাগই একমাত্র বিকল্প নয়; বরং তিনি ছুটিতেও যেতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    NEWSROOM BD TIMES NEWS

    Related Posts

    মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন জগতে নিজের অবস্থান…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    শীর্ষ সংবাদ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২…

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই স্থানীয় সরকার নির্বাচন অবাধ…

    Subscribe to News

    BD Times News-er shorboshesh khobor pete subscribe korun.

    BD TIMES NEWS
    News for the Nation

    বিডি টাইম্স নিউজ — দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদনের বিশ্বস্ত ঠিকানা।

    অফিস: ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫
    ই-মেইল: newsroom@bdtimesnews.com
    নিউজরুম (২৪×৭): ০১৭১১০১৩৩৩৩, ০১৭০০৫২০০০০
    টেলিফোন ও ফ্যাক্স: +৮৮০২৫৫০৪২২৪৫

    Sections

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • ভিডিও

    More

    • সর্বশেষ
    • জেলার খবর
    • প্রবাসী
    • বিশেষ ফিচার
    • ফটোগ্যালারি
    • সম্পাদকীয়

    Company

    • আমাদের সম্পর্কে
    • সম্পাদকীয় টিম
    • যোগাযোগ

    Legal

    • গোপনীয়তা নীতি
    • শর্তাবলি ও নীতিমালা
    • বিজ্ঞাপন দিন
    • Cookie Policy
    • Corrections
    © 2026 BD Times News. All rights reserved.
    প্রকাশক: সামসে বাজেগা · সম্পাদক: নোমান রহমান · নির্বাহী সম্পাদক: তামজিদুল ইসলাম সুমন · ব্যবস্থাপনা সম্পাদক: রায়হান উল্লাহ · বার্তা-সম্পাদক: আশরাফুল আসাদ · বার্তা-সম্পাদক (আন্তর্জাতিক): রুজমিলা
    NEWS FOR THE NATION

    Type above and press Enter to search. Press Esc to cancel.