স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনা তদন্তে অতিরিক্ত সচিব মো. শাহ আলমের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হইয়েছে সিাআইডি কার্যালয়ে।

রোববার দুপুরে ঘটনা তদন্তে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে।এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি নথি খোয়া যাওয়ার অভিযোগ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করে মন্ত্রণালয়।

বৃহস্পতিবারই ক্রাইম সিন ইউনিট সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
তবে ফাইলগুলো কে বা কারা সরিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি মন্ত্রণালয় ও পুলিশ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে