কলকাতার জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে আবারো সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাংলাদেশের তারকা জয়া আহসান।
কলকাতার পরিচালক কৌশিক গাঙ্গুলির বিসর্জন সিনেমার জন্য সমালোচক এবং জনপ্রিয়–এই দুটি ক্যাটাগরিতেই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জয়া। এদিকে, সেরা সংগীতশিল্পীর মনোনয়ন পেয়েছেন চিরকুট ব্যান্ডের ভোকাল সুমী মোস্তফা এবং সেরা আবহ সংগীতের জন্য মনোনয়ন পেয়েছেন পাভেল আরীন।
দুজনেই মনোনীত হয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ডুব ছবির আহারে জীবন গানটির সুবাদে। ১৭ ফেব্রুয়ারি বিকালে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে বসছে পুরস্কার প্রদানের জমকালো আসর।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























