মোবাইলের কোর্ট পরিচালনায় ম্যাজিস্ট্রেটদের সর্তক থাকার পরামর্শ হাইকোর্টের।কার্যালয়ে নয়, ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। একইসঙ্গে মোবাইলের কোর্ট পরিচালনায় সংশ্লিষ্ট আইনের বিষয় যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে বলেছে আদালত। এছাড়া আইন প্রয়োগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরও সর্তক থাকার পরামর্শ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নেত্রকোণায় দুই শিশুকে সাজার বিষয়ে মোবাইল কোর্ট সম্পর্কে কয়েকটি পর্যবেক্ষণসহ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ।নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদনটি এডিএম নিষ্পত্তি করবে বলে আদেশ দেয়া হয়েছে।

গত ৪ঠা আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নেত্রকোণার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার সুলতানা রাজিয়ার ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দেয়। পরে, হাইকোর্টের আদেশে তাদের মুক্তি মেলে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে