গত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ব্যবসা সফল চলচিত্র আয়নাবাজীর পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী মিম রশিদের সঙ্গে সম্পর্ক চলছে জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকেরের। আর সেই গুঞ্জনে সম্পর্ক এবার বিয়েতে পরিণতি পেতে যাচ্ছে।

সম্প্রতি পারিবারিকভাবে ইরেশ-মিমের বিয়ের কথা পাকাপাকি হয়েছে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইরেশ যাকের নিজেই। অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদ বিয়ে করছেন, আগামীকাল রোববার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর এ বছর মার্চে নেপালের কাঠমান্ডুতে বউভাত অনুষ্ঠান করবেন তাঁরা।

ইরেশ যাকের ও মিম রশিদের বিয়ে নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে কেউই এত দিন মুখ খোলেননি। ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে গত জানুয়ারির শেষ দিকে দুজনের আংটিবদলের আলোকচিত্র পাওয়া গেলেও বিয়ের বিষয়টি এড়িয়ে যান দুই পরিবারের সবাই। অবশেষে গতকাল সকালে ইরেশের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মা অভিনেত্রী সারা যাকের।

ইরেশ ও মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা একসঙ্গে বসেন। সেদিন বিয়ের সব আনুষ্ঠানিকতা নিয়ে তাঁরা আলোচনা করেন।

ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন। শিহাব শাহিনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতা হিসেবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে