নাচের সংগঠন তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারকে নেতৃত্ব দিচ্ছেন এ প্রজন্মের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তার দলটি পা রাখলো পঞ্চম বর্ষে। এ উপলক্ষে এবার চালু হলো তুরঙ্গমী স্কুল অব ড্যান্স। এটিই তাদের নতুন সংযোজন।

গুলশানের রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারের কিংস হলে ৩১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠান। তুরঙ্গমীর চার পেরিয়ে পাঁচে পা রাখার অনুষ্ঠানে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া। এ অনুষ্ঠানে উপস্থিত থেকে তুরঙ্গমী ও তার আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্তকে সাধুবাদ জানান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া ও ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি দল।

২০১৪ সালের ৩১ জানুয়ারি ‘আ ট্রিবিউট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ মঞ্চায়নের মাধ্যমে তুরঙ্গমী প্রথম আত্মপ্রকাশ করে।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে