সালমান মুক্তাদিরের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সালমান বেশ অস্বস্তিতে পড়ে যায়। কারণ এর আগে তার জীবনে যেসব ঘটনা ঘটেনি সেগুলোই ঘটা শুরু করে। তার প্রেমিকা টয়ার আচরণেও পরিবর্তন আসে। এখন সে সালমানকে আগের মতো বকাঝকা করেনা। পরিবর্তন হয়ে যায় অফিস কলিগ, বস, বাড়িওয়ালাসহ সব ধরনের মানুষের ব্যবহার। যেখানেই সালমান যাচ্ছে লোকজন তার পিছু নিচ্ছে। অন্যদিকে নামকরা সন্ত্রাসী মারজুক রাসেল অনেক ক্ষেপে আছে সালমানের উপর, প্রতিশোধ নিতে সে বদ্ধপরিকর। এরকম অস্বস্তিকর অবস্থা সালমানের আর সহ্য হয়না। ভাইরাল হওয়া ভিডিওতে কি ছিলো? কেনইবা সবার আচরণ একেবারে পাল্টে গেলো? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে গাজী মামুনের রচনা ও সহিদ উন নবীর পরিচালনায় ২৯ জানুয়ারি ২০১৮ইং সোমবার রাত ৮টায় প্রচারিতব্য ‘ভাইরাল’ টেলিফিল্ম এ। এছাড়াও আরো অভিনয় করেছেন ওয়ালিউল্লাহ রুমি, সিমি, শহীদুল্লাহ সবুজ, পনির সিকদারসহ আরো অনেকে।
অনলাইন নিউজ ডেস্ক
বিডি টাইমস্ নিউজ



























