দেশে আজ থেকে শুরু হওয়া নতুন বিধিনিষেধে খোলা রয়েছে বিভিন্ন অফিস। তবে বন্ধ রয়েছে গণপরিবহন। এতে অফিসগামী মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। কোথাও নেই বাস কিংবা মিনিবাস। অটোরিকশাও কম। যে রিকশাগুলো চলছে সেগুলোর ভাড়াও বেশি।

আজ (সোমবার) সকালে দেখা গেছে কেউ কেউ পিকআপে উঠেও অফিসে যাওয়ার চেষ্টা করছেন। খিলগাঁও উড়ালসেতুর কাছে হেঁটে রওনা দিচ্ছিলেন অনেকে। গণপরিবহন বন্ধ থাকায় এভাবেই রাজধানীতে অফিসগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।রাজধানীর শাহবাগ, জাতীয় প্রেস ক্লাবের সামনে, কারওয়ান বাজার, নীলক্ষেত, গুলিস্তান, যাত্রাবাড়ী, রামপুরা, শ্যামলী, মোহাম্মদপুর, আসাদগেটসহ বিভিন্ন স্থানে যাত্রীদের গণপরিবহনের অভাবে দুর্ভোগে পড়তে দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী যানবাহন চলাচল করছে রাজধানী ঢাকায়। সকালে বাসা থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকে বাধ্য হয়ে এসব যানবাহনেও উঠেছেন।

দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান বিধিনিষেধের মধ্যেই ২২ জুন থেকে ঢাকার আশপাশের সাতটি জেলায় নয়দিনের বিশেষ লকডাউন শুরু হয়। এরইমধ্যে গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে- যেখানে আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে ২৮’শে জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে