চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান সোমবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে টিকা-সহায়তা নিয়ে সবধরনের রাজনীতি বন্ধ করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫’লাখ ডোজ টিকা তাইওয়ানের রাজধানী তাইপে শহরে পৌঁছানো প্রসঙ্গে মুখপাত্র বলেন, চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান হচ্ছে একই পরিবারের দুটি অবিচ্ছিদ্য অংশ। তাইওয়ানের কঠোর মহামারী পরিস্থিতি নিয়ে মূল ভূখণ্ডও উদ্বিগ্ন। মূল ভূভাগ বরাবরই তাইওয়ানে সম্ভাব্য সবধরনের সাহায্য পাঠানোর জন্য প্রস্তুত ছিল ও আছে। তবে, তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি মূল ভূখণ্ড থেকে টিকা তাইওয়ানে আসার পথে বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। এমনকি, তারা এমন মিথ্যাচারও করছে যে, মূল ভূভাগ তাইওয়ানকে টিকা ক্রয়ে বাধা দিচ্ছে।

বস্তুত, রাজনৈতিক স্বার্থেই দলটি টিকা নিয়ে রাজনীতি করছে। এর মাধ্যমে দলটি তাইওয়ানের বাসিন্দাদের জীবন ও সুস্থতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন বরাবরই মহামারী প্রতিরোধে পারস্পরিক সহযোগিতাকে সমর্থন দিয়ে আসছে। চীন যুক্তরাষ্ট্রকে টিকা-সহায়তা নিয়ে রাজনীতি বন্ধ করতে ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করতে তাগিদ দেয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে