করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু আশংকাজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (২৮শে জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। শুক্রবার বৈশাখী অনলাইনকে একথা নিশ্চিত করেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন সোমবার থেকে এক সপ্তাহের জন্য এই লকডাউন থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে লকডাউন বাড়ানো হতে পারে।

লকডাউন কঠোরভাবে মেনে চলা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সময়ে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ ও বিজিবি। এ বিষয়ে আজ(শনিবার) প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এছাড়া জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য সব যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে জরুরি কোন কাজ ছাড়া কেউ বাড়ির বাইরেও বের হতে পারবেন না।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে