করোনার সংক্রমণ মোকাবিলায় সারাদেশে শাটডাউন দেয়ার প্রস্তুতি আছে সরকারের। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন। তিনি আরো জানান, গেলবারের চেয়ে এবার আরো কঠোর হচ্ছে বিধিনিষেধ। তিনি আরও বলেন, ‘সংক্রমণ যেহেতু বেড়ে যাচ্ছে, ‘আমরা বিভিন্নভাবে তা কমানোর চেষ্টা করছি। স্থানীয়ভাবে বিধিনিষেধ দিচ্ছি, দিয়ে এটাকে কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করার চেষ্টা করছি। পরিস্থিতি বিবেচনা করে যেটা প্রয়োজন হবে সেটাই আমরা করব। যেহেতু সংক্রমণটা ঊর্ধ্বমুখী, দৈনিক সংক্রমণ ৬ হাজার ছাড়িয়ে গেছে। সরকার পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেক্ষেত্রে যেটি উপযুক্ত হবে, সেই সিদ্ধান্তই আমরা নেব।
সরকার কতদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বিবেচনা করে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে দেশে কোভিড রোগের বিশেষ ধরণের ডেল্টার প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে ১৪ দিনের সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মােহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














