দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। বেশি সনাক্ত এবং মৃত্যু হচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে। সংক্রমণ ঠেকাতে ১৬’জেলায় চলছে কঠোর লকডাউন। এবার চারপাশের সাত জেলার সাথে নয়দিনের জন্য বিচ্ছিন্ন করা হলো ঢাকাকে।

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে এর পার্শ্ববর্তী সাত জেলায় জীবনযাত্রা ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ি এবং গোপালগঞ্জ- এই সাত জেলায় সার্বিক কার্যক্রম ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২২’শে জুন ভোর ৬’টা থেকে ৩০’শে জুন মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যক্রর থাকবে।

জরুরী পরিসেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সোমবার(২১’শে জুন) মন্ত্রিপরিষদ সচিব জরুরী সংবাদ সম্মেলনে সাত জেলার সাথে ঢাকাকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, নারায়নগঞ্জ, গাজীপুর ,মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ি এই সাত জেলায় জনসাধারনের চলাচলসহ সার্বিক কার্যাবলী বন্ধ ঘোষণা করা হলো। যা ২২’শে জুন মঙ্গলবার ভোর ৬ টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলবে।

লকডাউনের এ সময়ে শুধু আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম কোভিড ১৯ টিকা প্রদানসহ সব ধরনের জরুরী পরিসেবা নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে