G7 summit or meeting concept. Row from flags of members of G7 group of seven and list of countries, 3d illustration
(From centre clockwise) British Prime Minister Boris Johnson, US President Joe Biden, France’s President Emmanuel Macron, Canada’s Prime Minister Justin Trudeau, Australia’s Prime Minister Scott Morrison, Germany’s Chancellor Angela Merkel, South Africa’s President Cyril Ramaphosa and South Korea’s President Moon Jae-in attend a working sesssion at the G7 summit in Carbis Bay, Cornwall on June 12, 2021. – G7 leaders from Canada, France, Germany, Italy, Japan, the UK and the United States meet this weekend for the first time in nearly two years, for three-day talks in Carbis Bay, Cornwall. (Photo by Leon Neal / POOL / AFP) (Photo by LEON NEAL/POOL/AFP via Getty Images)
U.S. President Joe Biden, Britain’s Prime Minister Boris Johnson and France’s President Emmanuel Macron attend a working session during G7 summit in Carbis Bay, Cornwall, Britain, June 12, 2021. Leon Neal/Pool via REUTERS
U.S. President Joe Biden laughs while speaking with Britain’s Prime Minister Boris Johnson during their meeting, ahead of the G7 summit, at Carbis Bay, Cornwall, Britain June 10, 2021REUTERS/Kevin Lamarque

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন চীনের সমালোচনা করে যে বিবৃতি দিয়েছে তাকে অভ্যন্তরীণ ব্যাপারে মারাত্মক রকমের হস্তক্ষেপ বলে মন্তব্য করেছে বেইজিং। চীন বলেছে, এই ধরনের বিবৃতি তার সম্মানের ওপর কলঙ্ক লেপনের প্রচেষ্টা।

লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস আজ (সোমবার) বলেছে, “ব্রিটেনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন শেষে জি সেভেন যে চূড়ান্ত বিবৃতি দিয়েছে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাচ্ছে বেইজিং। এই বিবৃতির মাধ্যমে সত্যকে বিকৃত করা হয়েছে এবং কয়েকটি দেশ বিশেষ করে আমেরিকার অসৎ উদ্দেশ্য প্রকাশ হয়ে পড়েছে।”

চীনা দূতাবাসের মুখপাত্র আরো বলেন, সিংকিয়াং ইস্যুতে জি-সেভেন সুবিধা নেয়ার চেষ্টা করেছে এবং ঘটনাকে রাজনৈতিকীকরণ করে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে যার তীব্র বিরোধিতা করছি আমরা। জি সেভেন-এর সদস্য দেশগুলো মিথ্যা, কল্পকথা এবং ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ব্রিটেনে অবস্থিত চীনা দূতাবাস আরো বলেছে, জি-সেভেনের এই ধরনের সংঘাত সৃষ্টি এবং চীনের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর প্রচেষ্টা বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে