চীনের উপহার দেয়া ৬’লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। আজ (১৩’ই জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ টিকার চালান নিয়ে রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছায়।

টিকাগুলো স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই এর হিমাগারে সেগুলো রাখা হবে। এর আগে, আজ সকাল ১০টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি পরিবহন বিমান টিকা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

চীন গত ১২’ই মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা বাংলাদেশকে উপহার দেয়। ওই টিকার ৩০ হাজার অবশ্য বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২১শে মে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে ফোনালাপের সময় আরও ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান। দ্বিতীয় দফায় উপহারের যে ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে চীন, সেটিও সিনোফার্মের।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে