দেশে সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জনে। গত একদিনে নতুন করে দুই হাজার ৫৩৭’জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে। নতুন দুই হাজার ২৬৭ জনসহ মোট করোনা মুক্ত হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।
আজ বুধবার (০৯ই জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়েছে। নমুনার পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। মৃত্যু হার ১ দশমিক ৫৮ শতাংশ, আর সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা গেছে খুলনা বিভাগে ১০ জন। এছাড়া, রাজশাহী বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে রয়েছেন ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৪জন ও সিলেট বিভাগের ১ জন মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের নিচে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম তিন জন করোনা রোগী শনাক্ত হয়, ১৮ই মার্চ প্রথম মৃত্যু হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























