সরকারি সফরে গিয়ে জনসাধারণের সাথে সাক্ষাতের সময় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। হঠাৎই এক যুবক চড় দিলেন ফরাসি প্রেসিডেন্টের গালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে সেই চড় মারার দৃশ্য।

মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ড্রোম অঞ্চলে সরকারি সফরে যান ম্যাক্রোঁ। এসময় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে নিরাপত্তা বেষ্টনির কাছে যান ফরাসি প্রেসিডেন্ট। হঠাৎ এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে চড় মেরে বসেন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং চড় মারা সেই যুবককে আটক করেন। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে