সোমবার(৭’ই জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বীর মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকার তৃতীয় পর্ব প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণে আট বিভাগের ৩৮৮’উপজেলার ১২’হাজার ১১৬’জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৩’হাজার ৪৫৯’জন, চট্টগ্রাম বিভাগের ২’হাজার ৩৭৪’জন, বরিশাল বিভাগের ১’হাজার ১৮০’জন, খুলনা বিভাগের ২’হাজার ২৯০’জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩’জন, রাজশাহী বিভাগের ১’হাজার ৪৩৭’জন, রংপুর বিভাগের ৭৬৮’জন ও সিলেট বিভাগের ২৭৫’জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এ তালিকাটি পাওয়া যাবে। এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকায় প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























