মালয়েশিয়ার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ১৫৬’জন অবৈধ অভিবাসী কর্মীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। যার মধ্যে ৬২’জন বাংলাদেশি কর্মীও রয়েছেন।

অভিবাসন বিভাগ সূত্র জানায়, গত (রোববার) রাতে দেশটির সাইবার জায়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিবাসন বিভাগ জানিয়েছে, রয়েল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), শ্রমবিভাগ (জেটিকে) ও জন প্রতিরক্ষা বাহিনী (এপিএম) এর সমন্বয়ে অভিযান চালানো হয়। এসময় প্রায় ২০২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫৬ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২ জন, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে