জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকান্ডের সাথে জড়িত আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
আজ (রোববার, ৬ই জুন) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ৯ই ফেব্র“য়ারি অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় এই ৪ খুনির খেতাব বাতিলের সুপারিশ করা হয়। খেতাব বাতিল হওয়া চার জন হলো, লেফটেন্যান্ট কর্ণেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) , লেফটেন্যান্ট কর্ণেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম), লেফটেন্যান্ট এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাসহ অন্যান্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত এবং আদালত কর্তৃক মৃত্যুদন্ডপ্রাপ্ত ঘৃণ্য এই ৪ খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব থাকা জাতির জন্য লজ্জাজনক। সেজন্য এই খেতাব বাতিল করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























