জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষায় বেশি করে গাছ লাগানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৫’ই জুন) সকালে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১’ এর উদ্বোধন করতে গিয়ে এই আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপন করলাম। সেই সাথে আমি সকল দেশবাসীকে আহবান জানাব, যে যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগান। আমরা চাই যে একটা ফলজ, একটা বনজ আর একটা ভেষজ, এই ধরনের গাছ লাগান।”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ (৫ই জুন, শনিবার) গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বনায়নের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অনেক। প্রায় ২২ শতাংশ বনায়ন করা হয়েছে। এখন পারিবারিকভাবে বাগান হচ্ছে। সবাই এখন সচেতন। শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন। এখন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে হবে।

মানষের জীবনে গাছের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গাছ জীবনে অনেক উপকার দেয়। পরিবেশ রক্ষায় এবং আর্থিক সচ্ছলতার ক্ষেত্রেও ভূমিকা রাখে। তাই ব্যাপকভাবে বৃক্ষরোপন করা জরুরি। গাছ লাগানোর পাশপাশি গাছের যতœ নেওয়ারও পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ওষধ দেবে। নানাভাবে উপকৃত হবেন। শেখ হাসিনা বলেন, “আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপন করি এবং আমাদের সোনার বাংলাকে আরো সোনার সবুজ বাংলা করি।”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর গাছ রোপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসানসহ সংশ্লিষ্ট  ঊর্ধতন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে