
আজ (বুধবার) শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। করোনা পরিস্থিতির কারণে অধিবেশন হবে সংক্ষিপ্ত। এবারো অধিবেশনের আগে সংসদের কাযর্-উপদেষ্টা কমিটির বৈঠক হচ্ছেনা।
বুধবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। ওইদিন চলতি সংসদের সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও গ্রহণের পর অধিবেশন মুলতবি করা হবে। পরের দিন বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট প্রস্তাব ও অর্থ বিল উত্থাপন করা হবে। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ত্রয়োদশ বাজেট।
নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর মাত্র ৫দিন আলোচনা হবে। মাত্র ১২ কার্যদিবসে আগামী পহেলা জুলাই শেষ হবে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























