করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সাথে ৩৬টি স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও দুুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্তের ৫ জেলা লকডাউনের সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি। সেটা পর্যবেক্ষন করছে সরকার।

আজ (রোববার) এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় তিনি বলেন, ‘করোনার সংক্রমণের হার ৫’শতাংশে আসলে সেটাকে স্বাভাবিক বলা হবে। এখন আছে ৯’শতাংশ।  তাই এখনই করোনার সংক্রমণ স্বাভাবিক বলা যাচ্ছে না। এজন্য বিশেষজ্ঞদের পরামর্শে আরও এক সপ্তাহ বাড়ানো হলো চলমান বিধিনিষেধ’।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে