
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ(বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছে। এর কারণ হলো- অস্ট্রেলিয়া চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিনিময় ও সহযোগিতায় বিধিনিষেধ আরোপ করছে। এর দায়িত্ব অস্ট্রেলিয়ার।
মুখপাত্র বলেন, চীন বিশ্বাস করে, একটি সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক দুই দেশের জনগণের জন্য কল্যাণকর। অস্ট্রেলিয়ার উচিত, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল সমস্যা বিবেচনা করা, চীনের উন্নয়নকে যৌক্তিকভাবে পর্যালোচনা করা, চীন-অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্বকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং দু’দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়ানো।
আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























