চীনের প্রথম মঙ্গল অনুসন্ধানকারী যান থিয়ান ওয়েন ১’নং অনুসন্ধানযান সফলভাবে মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করেছে। এজন্য চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সিপিসি, রাষ্ট্রীয় পরিষদ ও কেন্দ্রীয় সামরিক কমিশনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট বলেন, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শত’তম বার্ষিকীতে থিয়ান ওয়েন ১’নং অনুসন্ধানযান সফলভাবে মঙ্গলে অবতরণ করায় তিনি অভিযানে অংশগ্রহণকারী সবাইকে সাদর অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান।

মঙ্গল গ্রহে থিয়ান ওয়েন ১’নং-এর অবতরণ চীনা মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এটি মঙ্গল গ্রহে চীনের প্রথম পদচিহ্ন। চীনের মহাকাশ গবেষণা উন্নয়নের একটি মাইলফলক। এই প্রকল্পের সব অংশগ্রহণকারীরা চ্যালেঞ্জ গ্রহণ করে শ্রেষ্ঠ অগ্রগতি অর্জন করেছেন। এর ফলে গ্রহ অনুসন্ধানের ক্ষেত্রে চীন বিশ্বের উন্নত সারিতে প্রবেশ করেছে। তিনি আশা করেন, চীনা বিজ্ঞানীরা ভালোভাবে মঙ্গল গ্রহে বৈজ্ঞানিক অনুসন্ধান কাজ পরিচালনা করবেন, চীনকে মহাকাশ অনুসন্ধানে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবেন এবং মানবজাতির শান্তি ও উন্নয়নে আরো বড় ও নতুন অবদান রাখবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে