মহামারী কোভিড-১৯’র প্রাদূর্ভাব জনিত কারণে চলতি বছরের এপ্রিল মাস থেকে দেশব্যাপী সকল পর্যটন স্থান বন্ধ রয়েছে। বর্তমান সংক্রমণের মধ্যে নিজ নিজ ঘরের অভ্যন্তরে থেকে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের পাশাপাশি ময়মনসিংহের পর্যটন স্থান ও বাইরে ভ্রমণ করা থেকে বিরত থাকতে পর্যটকদের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন। প্রতিবেশী দেশ সমূহে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত জনগণের চলাচলের উপর চলমান বিধি-নিষেধ মেনে ইনডোর ঈদ আয়োজন করে আনন্দ উৎসব করা যেতে পারে।

পর্যটন স্থানে ভ্রমণ, ভীড় ও জনসমাগমের ফলে কোভিড-১৯ পরিস্থিতির আরো অবনতি হতে পারে বিধায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। করোনা প্রাদূর্ভাব ঠেকাতে ময়মনসিংহে অবস্থিত পর্যটন স্থান ও বিনোদন কেন্দ্রগুলিতে পর্যটক/দর্শনার্থীদের ভ্রমণে নিরুৎসাহিত করতে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব রাজন চন্দ্র পালের নেতৃত্বে ময়মনসিংহ সাব-জোনের সদস্যরা কাজ করে যাচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শুরু থেকেই ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, শশীলজ, মুক্তাগাছা জমিদার বাড়িসহ বিভিন্ন পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোতে মাস্ক বিতরণ, জনসচেতনামূলক লিফলেট বিতরণ, মাইকিংসহ ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ সাব-জোনের পক্ষ থেকে নানামূখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন জনাব মোহাম্মদ নাঈমুল হাছান পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটক/দর্শনার্থীদের ভ্রমণে বিরত থাকতে আহ্বান জানান এবং চলমান করোনা পরিস্থিতি থেকে উত্তরণে সকলের দোয়া কামনা করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে