রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার বিকেলে জেলার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রণাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি এবং বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার পরিদর্শন করেছেন।

কুষ্টিয়া জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত রবি ঠাকুর-প্রেমিদের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ স্থান শিলাইদহ কুঠিবাড়িতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন প্রতনত্ত্বিক নিদর্শন দেখেন এবং তিনি কিছু সময় এখানে কাটান।রাষ্ট্রপতি কুঠিবাড়ির ভেতরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সামগ্রী ও দেওয়ালে সংরক্ষিত বিভিন্ন ছবি ঘুরে ঘুরে দেখেন। রাষ্ট্রপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং এরপর তিনি কুঠিবাড়ির পশ্চিম পাশে বকুলতলার ঘাটে বকুলফুলের একটিচারা রোপন করেন। চারা রোপন শেষে রাষ্ট্রপতির সম্মানে পুকুরপাড়ে বকুলতলার ঘাটে স্থানীয় ছয়জন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গানের আসর।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’’ উদ্বোধনী এই সংগীতসহ মোট ৪টি গান শোনেন রাষ্ট্রপতি। গান শুনে রাষ্ট্রপতি মুগ্ধ হন এবং শিল্পীদের নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেন। এরপর রাষ্ট্রপতি বিকাল পাঁচটার দিকে শিলাইদহ কুঠিবাড়ি থেকে কুষ্টিয়া সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হন। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি বাউল সম্রাট ফকির লালন শাহের ছেঁউড়িয়াস্থ আখড়া বাড়িতে আসেন। এখানে পৌঁছার পর তিনি লালনের মাজার ঘুরে দেখেন এবং অডিটোরিয়ামে আয়োজিত গানের অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি সার্কিট হাউজে পৌঁছে রাতে পেশাজীবীসহ গণ্যমান্য বক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিমিয় করেন।

রাষ্ট্রপতি এ সময় কুঠিবাড়ি কমপ্লেক্সের পুকুর পাড়ে একটি বুকল গাছের চাড়া রোপণ করেন। তিনি বকুলতলা সংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত অন্ধ শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, পুত্র রিজোয়ান আহমেদ তৌফিক এমপি এবং কন্যা স্বর্ণা হামিদ, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুব-উল-হক হানিফ এমপি, আবদুর রউফ এমপি, খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব, কুষ্টিয়ার জেলা প্রশাসক এম জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দু’দিনের সফরে গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়ায় পৌঁছান।
তিনি সন্ধ্যায় ছেওড়িয়ায় লালন ফকিরের আখড়া পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিবেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে