
মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন জান্তা সরকার বিরোধী গণতন্ত্রপন্থীরা। সোমবারও দেশটির বড় শহরগুলোতে প্রতিবাদ করেছে জান্তা সরকার বিরোধীরা। জনগণকে বিদ্যুৎ বিল, কৃষিঋণের কিস্তি এবং সন্তানদের স্কুলে না পাঠানোর আহবান জানিয়েছে তারা। সেনা অভূত্থান বিরোধীদের নিপীড়ন বন্ধের বিষয়ে আসিয়ান সম্মেলনে চুক্তি করা জান্তা সরকারকে বৈধতা দেয়া বলেও দাবি করেন আন্দোলনকারীরা। এদিকে, আসিয়ানের সম্মেলনে অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার আহ্বানে সাড়া দেননি দেশটির সেনা প্রধান অং মিন হ্লাইং। অন্যদিকে, থাইল্যান্ড সীমান্তে সশস্ত্র গোষ্ঠি ‘কারেন আর্মি’ ও দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




















