ভারতের উত্তরাখণ্ডে বিশাল হিমবাহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও দেড়শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। রোববার তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে।
এছাড়া রেনি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে সাতজনের মরদেহ। সুড়ঙ্গের ভেতর এখনও কমপক্ষে ৩৯ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুড়ঙ্গের ভেতর ড্রিল করে রাস্তা তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব আটকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিপিসি’র জেনারেল ম্যানেজার।
উল্লেখ্য, গত ৭’ই ফেব্রুয়ারি সকালে জোশীমঠের কাছে তুষারধসের কারণে তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যায় অনেকগুলো গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বিদ্যুৎকেন্দ্র।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























