রাজধানীর ইউল্যাবের শিক্ষার্থীর মৃত্যুর মামলায় ওই শিক্ষার্থীর বান্ধবী ফারজানা জামান নেহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।

এর আগে ৩১ জানুয়ারি মামলার আরো দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, ধর্ষণ নয়, বিষাক্ত মদ পানেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে, সিআইডির ফরেনসিক রিপোর্ট পেলে আরো স্পষ্ট হবে বিষয়টি।গত ৩০ জানুয়ারি রাতে উত্তরার ব্যাম্বো শুট রেস্টুরেন্টে ওই শিক্ষার্থীসহ মদ পান করেন কয়েকজন। পরে মারা যান দুজন। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা অজ্ঞাত একজনসহ ৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। মামলার সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া উত্তরার ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের খালি বোতল জব্দ এবং ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে