২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। ধানমন্ডির আবাহনী মাঠে পাঁচ দিনের এই আসরে শুধু উপমহাদেশের সেরা ধ্রুপদী সংগীতশিল্পীদের পরিবেশনা নয়; থাকছে ওয়েস্টার্ন ক্লাসিক্যালও। রোববার সকালে সংবাদ সম্মেলনে জানানো হয় এবার উৎসবটি উৎসর্গ করা হচ্ছে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানকে।

উপমহাদেশের সবচেয়ে বড় আসর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। ষষ্ঠবারের এ আয়োজনের নির্ধারিত সময় ছিলো ২৩ নভেম্বর। কিন্তু স্থান জটিলতায় এবছর আয়োজনটি হচ্ছে না বলে ঘোষণা দেয় বেঙ্গল ফাউন্ডেশন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শুদ্ধ সংগীতের ভক্ত-শ্রোতাদের মধ্যে।

তবে অবশেষে সমাধান হয়েছে স্থান সংক্রান্ত জটিলতার। ধানমন্ডির আবাহনী মাঠে ২৬ ডিসেম্বর শুরু হবে ৫ দিনের এই উৎসব। উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতজ্ঞ ছাড়াও অংশ নিচ্ছেন কাজাখস্থানের ৫৮ সদস্যের আস্তানা সিম্ফনি ফিলহারমনিক অর্কেস্ট্রা। সংগীতের পাশাপাশি থাকছে বাংলাদেশের নবীন পাঁচ প্রতিভাবান নৃত্যশিল্পীর পরিবেশনাও।

১৮ ডিসেম্বর শুরু হবে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম। সীমিত সময়ের জন্য চলবে এ প্রক্রিয়া। সন্ধ্যা সাতটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত চলবে শুদ্ধ সংগীতের এই আসর। এর জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।

অনুষ্ঠান চলাকালীন রাত বারোটায় বন্ধ হয়ে যাবে মূল ফটক। তবে এবারের আসরে থাকছে না আশেপাশে গাড়ি পার্কিংয়ের কোনো সুবিধা।
শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। ধানমন্ডির আবাহনী মাঠে পাঁচ দিনের এই আসরে শুধু উপমহাদেশের সেরা ধ্রুপদী সংগীতশিল্পীদের পরিবেশনা নয়; থাকছে ওয়েস্টার্ন ক্লাসিক্যালও। রোববার সকালে সংবাদ সম্মেলনে জানানো হয় এবার উৎসবটি উৎসর্গ করা হচ্ছে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানকে।

উপমহাদেশের সবচেয়ে বড় আসর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। ষষ্ঠবারের এ আয়োজনের নির্ধারিত সময় ছিলো ২৩ নভেম্বর। কিন্তু স্থান জটিলতায় এবছর আয়োজনটি হচ্ছে না বলে ঘোষণা দেয় বেঙ্গল ফাউন্ডেশন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শুদ্ধ সংগীতের ভক্ত-শ্রোতাদের মধ্যে।তবে অবশেষে সমাধান হয়েছে স্থান সংক্রান্ত জটিলতার।

ধানমন্ডির আবাহনী মাঠে ২৬ ডিসেম্বর শুরু হবে ৫ দিনের এই উৎসব। উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতজ্ঞ ছাড়াও অংশ নিচ্ছেন কাজাখস্থানের ৫৮ সদস্যের আস্তানা সিম্ফনি ফিলহারমনিক অর্কেস্ট্রা। সংগীতের পাশাপাশি থাকছে বাংলাদেশের নবীন পাঁচ প্রতিভাবান নৃত্যশিল্পীর পরিবেশনাও।১৮ ডিসেম্বর শুরু হবে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম। সীমিত সময়ের জন্য চলবে এ প্রক্রিয়া। সন্ধ্যা সাতটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত চলবে শুদ্ধ সংগীতের এই আসর। এর জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।

অনুষ্ঠান চলাকালীন রাত বারোটায় বন্ধ হয়ে যাবে মূল ফটক। তবে এবারের আসরে থাকছে না আশেপাশে গাড়ি পার্কিংয়ের কোনো সুবিধা।

অনলাইন ডেস্ক,
বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে