আজ বিশ্ব মানবাধিকার দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও গুরুত্ব দিয়ে দিনটি পালন করা হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন সরকার জনগণের মাববাধিকার, দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবাধিকার রক্ষার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, সরকার গঠনের পর থেকেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে তাঁর সরকার।প্রণয়ন করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আইন। গঠন করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ














