পরীমণি ও জায়েদ খানকে নিয়ে মালেক আফসারি পরিচালিত রোমান্টিক ধাঁচের সিনেমা “অন্তর জ্বালা” আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার সারাদেশে শুভমুক্তি পেতে যাচ্ছে।
প্রয়াত নায়ক মান্নার জীবনের অংশবিশেষ ও তার এক ভক্তের জীবন কাহিনী নিয়েই মূলত এই গল্প, জানালেন “অন্তর জ্বালা” সিনেমার নায়ক ও প্রযোজক জায়েদ খান। এছাড়াও তিনি জানান, এই সিনেমায় গল্পের ভেতরেও গল্প রয়েছে যা সিনেমাপ্রেমী দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হবে এবং পরীমণি এবং জায়েদ খানের রোমান্টিক জুটিও ব্যাপক প্রশংসা কুড়াবে দর্শক মহলে-এই প্রত্যাশা করছেন।
গুনী নির্মাতা মালেক আফসারি নিজের অভিজ্ঞতা থেকে “অন্তর জ্বালা” সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন এস.আই.টুটুল। জেড.কে মুুভিজ প্রয়াত নায়ক মান্নার পরিবেশনা সংস্থা কৃতাঞ্জলী চলচ্চিত্রের ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে “অন্তর জ্বালা”। এই সিনেমায় আরো অভিনয় করেছেন মিজু আহমেদ, মৌমিতা মৌ, জয়, রেহানা ও জনী।
গাজী মামুন
বিশেষ প্রতিনিধি, বিডি টাইমস্ নিউজ



























