কুষ্টিয়া জেলার মিরপুর থানার নান্দিয়া গ্রামের ছেলে আশিকুর রিয়াল, পিতা-মাতার চাকরির সুবাধে কুষ্টিয়া শহরে বেড়ে ওঠা। বাবা-মোল্লা হাফিজুর রহমান মা-মোছাঃ শাহিদা পারভীন দুজনই কাজ করছেন উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে সদর উপজেলতেই। স্কুল জীবন থেকেই গানবাজনা প্রতি ঝোঁক ছিল তার, পড়াশোনার পাশাপাশি চর্চাটারও কমতি ছিল নাহ। তারই প্রমান রাখল আশিকুর রিয়াল।

আশিকুর  রিয়াল তার ৬ বছর বয়স থেকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী এবং কুষ্টিয়া শিশু একাডেমী এর শ্রদ্ধেয় শিক্ষিকা জনাবা কোহিনুর খানমের কাছে সঙ্গীত চর্চা করে আসছেন।এছাড়াও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ আয়োজিত জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন। বিতর্ক প্রতিযোগিতা ভিত্তিক সংগঠন কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির একজন একনিষ্ঠ সদস্য এবং কুষ্টিয়ারই একমাত্র মুক্ত চিন্তা,সমাজ কল্যান মূলক ও সাংস্কৃতিক  সংগঠন “ত্রিদশ” এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

রিয়াল কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত কুষ্টিয়া জিলা স্কুল থেকে ২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে গৌরবযোগ্য ফলাফল অর্জন করেন। আশিকুর রিয়াল কুষ্টিয়ার একমাত্র প্রতিযোগী সে কুষ্টিয়ার গর্ব এবং কুষ্টিয়ারই সন্তান।

২০১৪ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
আয়োজনে:বঙ্গবন্ধু  শিশু কিশোর মেলা,নজরুল সঙ্গীতে ১ম স্থান এবং বঙ্গবন্ধুকে নিয়ে গানে ৩য় স্থান অধিকার করে।
জাতীয় ইসলামী শিশু কিশোর প্রতিযোগিতা ২০১৪ হামদ-নাত এ ৩য় স্থান
২০১৫ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় পুনরায় ৩য় স্থান
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫ বঙ্গবন্ধুকে নিয়ে গানে ৩য় স্থান অধিকার করেন।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা ২০১৬ তে ২য় স্থান অধিকার করেন।
২০১৭ জাতীয় ইসলামি শিশু কিশোর প্রতিযোগিতা হামদ-নাথ এ ৩য় স্থান
শুধু তাই নয় বর্তমানে তিনি “ইজাজ খান স্বপন” পরিচালিত বাংলাদেশের সর্ববৃহত মিউজিক্যাল রিয়ালিটি শো Fizz Up “CHANNEL I” সেরাকন্ঠ সিজন-৬ এর প্রতিযোগী। তাকে সেরাকন্ঠের সেরা অবস্থানে দেখতে চাইলে বেশি বেশি ভোট করুন। ভোট করার জন্য আপনার মোবইল এর ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SK<Space>RIYAL এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে।
ভোট করুন ৬ ই ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে