গ্রেফতার হয়েছেন ভারতীয় সংবাদ চ্যানেল রিপাবলিকান টিভির কর্ণধার অর্ণব গোস্বামী। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুম্বাইয়ের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে গ্রেফতারের সময় শারীরিক হেনস্তার অভিযোগ আনেন অর্ণব।

২০১৮ সালের এক মামলার জেরে গ্রেফতার হন তিনি। দুই বছর আগে আলিবাগে আত্মহত্যা করেন ৫৩ বছর বয়সী স্থপতি ও তার মা। মৃত্যুর আগে লেখা নোটে অর্ণবসহ তিনজনের নাম লেখেন, যাদের কাছে প্রায় সাড়ে ৫ কোটি রুপি পাওনা ছিল বলে জানান।

চলতি বছর মে মাসে আবারও মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন মহারাষ্ট্র সরকার। বেশ কিছুদিন ধরেই টিআরপি জালিয়াতির জেরে মুম্বাই পুলিশের সাথে দ্বন্দ্ব চলছে অর্ণব গোস্বামীর।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে