D’PhotoCafé আয়োজিত সাদাকালো আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী চলছে শিল্পকলা একাডেমীতে, কাল থেকে শুরু হয়ে চলছে দ্বিতীয় দিনের মত, এটি “D’PhotoCafé আয়োজিত ৫ম প্রদর্শনী। বিশ্বের অর্ধশত দেশের আলোকচিত্রীদের তোলা ছবি নিয়ে চলছে এই প্রদর্শনী।

প্রদর্শনীতে থাকছে বিশ্বের ৫০ টির বেশি দেশের আলোকচিত্রীদের তোলা ছবি সহ বাংলাদেশী আলোকচিত্রীদের সেরা ২০০ টি ছবি। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন স্বনামধন্য অভিনেতা ও চিত্রগ্রাহক শংকর সাওজাল, জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরীন মাহমুদ, ওাইল্ডলাইফ ফটোগ্রাফোর ও ফুজিফ্লীম বাংলাদেশের প্রতিনিধি কুদরাত-ই-খোদা-সহ অন্যান আন্তর্জাতিক মানের আলকচিত্রি। প্রদর্শনীর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী কর্মশালা ও প্রদর্শনীতে স্থান পাওয়া ছবি সমুহের বিষয়বস্তু নিয়ে আলোচনা, পর্যালোচনা।
সবার জন্য “D’PhotoCafé Monochrome Photo Exhibit 2017” এর দ্বিতীয় দিন, ১লা ডিসেম্বর, রোজ শুক্রবার, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত “আলোকচিত্র শিল্পী শাহ্ সাজ্জাদ” ফটোগ্রাফির ওপর অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং উন্মুক্ত ওয়ার্কশপ চলছে। নতুন পুরনো সকল ফটোগ্রাফারের জন্য ফটোগ্রাফির জগতে দারুণ একটি বিশেষ শিক্ষামূলক শিক্ষা হিসেবে গণ্য হবে এমন একটি ওয়ার্কশপ হচ্ছে।

অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসেবে থাকছে ব্রাইডাল হেরিটেজ, সিটিকম, ই এ আই টি ওায়, আইটি ক্লান, খান আইটি সোর্স, রেইনড্রপ, জাহাঙ্গীর ফ্রেমঘর,পূর্বা প্রকাশনী, গো গার্ল, কেবি,ডি ফোর, দি ফটো মাস্টার, ক্রিয়েশন ও ফটো লাউঞ্জ।অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে , টুডে টাইমস,বিডি টাইমস নিউজ, পরিবর্তন ডট কম এবং রেডিও পার্টনার হিসেবে থাকছে এবিসি রেডিও ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির(গ্যালারী-২) তে অনুষ্ঠানটি চলবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর সকাল ১১.৩০টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























