ভারত-চীন উত্তেজনার মধ্যে এবার বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেল চালু করল নয়াদিল্লি। শনিবার (৩’রা অক্টোবর) হিমাচল প্রদেশের রোটাংয়ে এ টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টানেলের দৈর্ঘ ৯ দশমিক ২ কিলোমিটার।
সমুদ্রতল থেকে ১০ হাজার ফুট উচ্চতায় এ সুড়ঙ্গের অবস্থান। মানালি থেকে কাশ্মীরের লেহোকে সংযুক্ত করবে এই টানেল। এটি ব্যবহার করলে মানালি ও লেহ-র মধ্যে দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমে যাবে। যাতায়াতে সময়ও কমে যাবে চার থেকে পাঁচ ঘণ্টা। সুড়ঙ্গের ভেতরে গাড়ির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। একদিনে ৩ হাজার গাড়ি ও ১৫শ’ ট্রাক পার হতে পারবে। ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী গাড়ি ছাড়াও সামরিক সরঞ্জাম বহনে এ টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























