টালিগঞ্জের প্রথম সারির ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের দহন ছবিটি অভিনেত্রী হিসেবে তাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।
যে কোনো ধারার ছবিতেই তিনি সমান স্বচ্ছন্দ। জীবনের ৪৬টি বসন্ত পেরিয়ে আজও ধরে রেখেছেন বাংলা সিনেমায় নিজের অবস্থান। সর্বশেষ প্রাক্তন আর রাজকাহিনী ছবি দুটিতে ব্যাপক প্রশংসিত হয় তাঁর অভিনয়।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে দেখা গেছে ঢালিউড ছবিতেও। জায়গা করে নিয়েছেন বলিউডেও।
অনলাইন ডেস্ক, বিডি টাইমস্ নিউজ



























