আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে বিতর্কে অংশ নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনে। তুমুল বিতর্কের মধ্যে বাইডেন উচ্চারণ করেছেন আরবি শব্দ ‘ইনশাল্লাহ’। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বাইডেনের মুখে এমন শব্দ উচ্চারণকে অনেকেই ঐতিহাসিক আখ্যায়িত করেছেন।

মঙ্গলবারের বাইডেনের সঙ্গে বিতর্কে ট্রাম্পের আয়কর প্রদানের বিষয়টি আলোচনায় আসে। এসময় অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস ওয়ালেস বারবার চাপ দেন যে, ট্রাম্প কবে আয়কর দাখিলের তথ্য প্রকাশ করতে পারেন। আর উত্তরে ট্রাম্প বারবার বলতে থাকেন, আপনারা সময় মতোই তা দেখতে পাবেন। বাইডেন তখন জানতে চান, ‘কখন? ইনশাআল্লাহ?’

সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৫ বছরের মধ্যে ১০ বছর ট্রাম্প কোনও আয়কর প্রদান করেননি। খবরে বলা হয়েছে, ২০১৬ সালে মাত্র ৭৫০ ডলার ও ২০১৭ সালে আরও ৭৫০ ডলার আয়কর প্রদান করেছেন। মঙ্গলবারের বিতর্কে ট্রাম্প এই প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি তুলেন। তিনি বলেন, মিলিয়ন ডলার কর, মিলিয়ন ডলার আয়কর পরিশোধ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বাইডেনের হাস্যরসের মন্তব্য নিয়ে দ্রুতই প্রতিক্রিয়া জানান। অনেকেই এই ঘটনাকে আমেরিকার জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে