নাজিম লিলি দুজনে ভালবেসে বিয়ে করে। নাজিম একটি চাকুরী করছে আর লিলি গৃহিনী। লিলি বিভিন্ন কারনে অকারণে নাজিমকে সন্দেহ করে। লিলির ধারণা বিয়ের ৩ বছর পার হলেই স্বামীরা পর নারী আসক্ত হয়। শুরু হয় নাজিম লিলির দাম্পত্য কলহ। চলতে থাকে লিলির সন্দেহ, আর নাজিম এর থেকে চায় পরিত্রান। এদিকে নাজিমের অফিসে নতুন জয়েন করে মেমি, সে নাজিমের পূর্ব পরিচিত সেজন্য নাজিম এবং মেমির মধ্যকার সখ্যতা স্বাভাবিক।

বিভিন্ন কারণে মেমিকে নিয়ে লিলির সন্দেহ বাড়তে থাকে আর এসব নিয়ে নাজিমের সাথে শুরু হয় বাক বিতন্ডা। নাজিম অস্থির হয়ে উঠে। কিন্তু লিলির সন্দেহ কি অমূলক? নাকি নাজিমের আসলেই অন্য মেয়ে প্রীতি রয়েছে? কিছুদিন পরে বিদেশ থেকে লিলির বোন ঝিমি দেশে আসে। নতুন করে শুরু হয় নাজিম ঝিমির ঘনিষ্টতা। একপর্যায়ে একে অপরকে ভালবাসার কথাও প্রকাশ করে। এখন লিলি কি করবে? আসলেই কি তার বোন নাজিমের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ২৫ অক্টোবর ২০১৭ বুধবার চ্যানেল আই এর পর্দায় দুপুর ২ টা সংবাদের পর তানিয়া আহমেদের গল্পে জাকারিয়া সৌখিনের রচনা ও আলমগীর রুমন এর পরিচালনায় প্রচারিতব্য ভিতর বাহির টেলিফিল্মের মাধ্যমে।
ভিতর বাহির টেলিফিল্মের নাজিম চরিত্রে তৌকির আহমেদকে দেখা যাবে আর লিলির চরিত্রে তানিয়া আহমেদ। এছাড়াও ঝিমির চরিত্রে অভিনয় করেছেন শাহতাজ মনিরা হাশেম।
গাজী মামুন,বিশেষ প্রতিনিধি
বিডি টাইমস নিউজ



























