করোনার ভ্যাকসিন উদ্ভাবিত হলে দ্রুত সমবণ্টনের জন্য চুক্তি করেছে ১৫৬টি দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশের মোট জনসংখ্যার ৩ শতাংশকে দ্রুত ভ্যাকসিন দেয়া হবে।
শুরুতেই টিকা পাবেন করোনা পরিস্থিতি মোকাবিলায় সামনে থাকা স্বাস্থ্যকর্মী ও সামাজিক সেবা খাতের কর্মীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের উদ্যোগে এরই মধ্যে উচ্চ আয়ের ৬৪টি দেশ এই চুক্তিতে যুক্ত হয়েছে।এছাড়া বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তির কাছ থেকে গবেষণা ও উন্নয়নের জন্য পাওয়া গেছে ১৪০ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি।এই চুক্তির আওতায় ২০২১ সালের মধ্যে বিশ্বে দুশো কোটি ডোজ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরির লক্ষ্য ঠিক করা হয়েছে।
বিভিন্ন দেশের সরকার, টিকা প্রস্তুতকারক, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি এখন পর্যন্ত করোনার টিকার গবেষণা ও উন্নয়নে ১৪০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছেন। টিকা পাওয়ার পর শুরুর দিকে একটি কার্যকর ভ্যাকসিনের সরবরাহ কম থাকতে পারে বিবেচনায় নিয়েই সদস্য দেশগুলোর জনসংখ্যার সুনির্দিষ্ট ৩ শতাংশের মধ্যে টিকা পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটি দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সময়ের সঙ্গে সঙ্গে টিকা সরবরাহের এ সংখ্যা ২০ শতাংশে উন্নীত করা হবে।
উচ্চ আয়ের ৬৪টি দেশ এরই মধ্যে কোভ্যাক্সে যুক্ত হয়েছে; ৩৫টি দেশ ও ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সামনে আরও ৩৮ টি দেশ এই দলে যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। টিকার সমবন্টনে ১৫৬ দেশের এ চুক্তিকে স্বাগত জানিয়েছে সেপি, গ্যাভি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























