ভারত সফর নিয়ে আজ বেলা সাড়ে ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সদস্যরা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। পরে গণভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত শুক্রবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশ ও ভারতের বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























