বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল সন্ধ্যায় প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক সাক্ষাত হয়।

এরআগে, রাষ্ট্রপতি ভবনেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। বাংলাদেশে সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন তিনি। এরআগে, দিনের শুরুতেই রাজস্থানে আজমির শরীফে মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। চারদিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ সম্মানে অতিথি হয়েছেন রাষ্ট্রপতি ভবনের। জানা গেছে গেলো তিন দিনে রাষ্ট্রপতির সাথে দেখা হলেও রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রণব মুখার্জির সাথে আনুষ্ঠানিক ভাবে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময়ে রাষ্ট্রপতি ভবনের ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন তারা।

বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন প্রণব মুখার্জি। এর আগেই রাষ্ট্রপতি ভবনেই শেখ হাসিনা বৈঠক করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে। সোনিয়া পুত্র রাহুল গান্ধিও এ সময় মায়ের পাশেই ছিলেন।

বাংলাদেশে সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভুমিকার প্রশংসা করেন সোনিয়া। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসাও করেছেন তিনি। এর আগের দিনের শুরুতেই রাজস্থানের আজমীর শহরে পৌঁছে সফর সঙ্গীদের নিয়ে আজমীর শরীফের দরগায় জিয়ারত করেন তিনি। এরপর দরগার বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে