ভারতের কাছে দেশ বিক্রির কথা যারা বলছেন, তাদের অর্বাচীন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সফরের শেষদিনে ভারত-বাংলাদেশ ব্যবসায়ী ফোরামের সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, দু-দেশের মধ্যে কিছু সমস্যা থাকতেই পারে তবে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

ভারত সফরের শেষদিনে দিল্লিতে দু-দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় উঠে আসে বাংলাদেশ-ভারতের বিনিয়োগ সম্ভাবনা ও বাণিজ্য সম্প্রসারণের নানা দিক। এসময় দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ঢাকা-দিল্লির বন্ধুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে সরকার।

আলাপ-আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ও বাংলাদেশি ব্যবসায়ীদে ভারতে বিনিয়োগে ক্ষেত্র তৈরির আহ্বান জানান শেখ হাসিনা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে