মমতা না চাইলেও তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঘোষণায় বাংলাদেশ আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের চারদিনের সফরের শেষ দিনে সোমবার সকালে ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজিত সংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী হিন্দি ভাষায় কিছুটা মজা করে বলেন, ‘জানি না দিদিমণি (মমতা ব্যানার্জী) কি করবেন। দিদিমণির সাথেও কথা হয়েছে। উনি তো নতুন কিছুই দেখিয়ে দিলেন। তবে মোদি সাহেব অশ্বত্ব করেছেন। এখন কি হয় সেটা দেখার অপেক্ষায় আছি আমরা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























