ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। গত ৭ই এপ্রিল রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক ছাড়াও দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় ও বিভিন্ন চুক্তি সাক্ষরিত হয়।
পাশাপাশি, সফরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন করেন দু’ দেশের প্রধানমন্ত্রী। আগামীকাল বিকাল ৪টায় গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























