১০ বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে কাস্টমস গোয়েন্দা। শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন আরও শতাধিক বিদেশির বিরুদ্ধে তদন্ত চলছে।

অনুসন্ধান শেষে ১০ বিদেশির গাড়ির কাগজপত্রে গড়মিল পেয়েছে গোয়েন্দারা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে কাস্টমস। শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, নজরদারিতে আছে আরও অনেক গাড়ী। সেগুলোর তদন্তও শেষ পর্যায়ে রয়েছে। গত চার মাসে ৫৭ টি বিলাসবহুল গাড়ী আটক করেছে শুল্ক গোয়েন্দা। এগুলোর কয়েকটির মালিক বিশ্বব্যাংক ও ইউএনডিপির উর্ধ্বতন কর্মকর্তা। অনিয়মের কারণ জানতে চেয়ে এই দুটি সংস্থাকে চিঠিও দিয়েছে কাস্টমস। প্রায় দেড় বছর ধরে অবৈধ বিলাসবহুল গাড়ীর বিরুদ্ধে অভিযান চলছে। তাই বৈধতা পেতে অনেকে আবেদন করছে আবার গাড়ীও জমা দিয়েছে কেউ কেউ।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে