অনলাইন প্লাটফর্মে থাকা বিভিন্ন ওয়েব সিরিজে প্রদর্শিত আপত্তিকর দৃশ্য সরিয়ে নিতে আরো চার সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

পাশাপাশি ওয়েব সিরিজ থেকে আপত্তিকর দৃশ্য সরাতে না পারার ব্যর্থতা কেন বেআইনী হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। বিটিআরসির চেয়ারম্যান, তথ্য সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, সংস্কৃতি সচিব ও পুলিশের মহাপরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৫ জুলাই হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট দায়ের করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে