জঙ্গিদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করেছেন সৌদি আরবের মসজিদে হারামের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, যে কয়টি রাষ্ট্র জঙ্গিবাদকে দমন করতে পেরেছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। সৌদি আরবের মসজিদুল নববী ও মসজিদুল হারামের দুই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের বক্তব্য সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখবে। জঙ্গিবাদ দমনের কাজকে আরো সহজ করবে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামা-মাশায়েখ মহাসম্মেলনে যোগ দিতে দল বেধে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হচ্ছেন ওলামা মাশায়েখরা। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সম্মেলন শুরু হবে বেলা ৩টায়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুহাম্মদ বিন নাসির, তাঁর বক্তব্যে জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে ওলামা-মাশায়েখদের আহ্বান জানান।মসজিদে নববীর আরেক ইমাম মুহাম্মদ আল কাসিম বলেন, নিরপরাধ মানুষকে হত্যা ইসলামে বড় অপরাধ। তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। মহাসম্মেলনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে যান চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে