কলকাতার অভিনেত্রী পাওলি দাম প্রথমবারের মতো অভিনয় করেছেন বাংলাদেশের চলচ্চিত্র সত্তায়। সাতই এপ্রিল মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে জোর প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। সাভার গল্ফ ক্লাবে পাওলি দামের সাথে কথা বলেছেন ইয়াসিফ আকবর। 

এরই মধ্যে আলোচিত পাওলি দাম, অনেক কারণে। অভিনয়ের প্রতি নিবেদনের অভাব নেই, চলচ্চিত্রের স্বার্থে করতে পারেন যে কোন চরিত্র। কখনো সমরেশের মাধবীলতা, কখনো এলা, কখনো বাউল সাধক, হঠাৎ আবার গ্ল্যামার জগতের চোখ ধাঁধানো সুন্দরী– এরই মধ্যে অভিনয় করেছেন বহুমাত্রিক সব চরিত্রে। অভিব্যক্তি আর আবেদনে প্রকাশ করেছেন নিজস্বতা। পছন্দের সাথে সত্তা সিনেমার গল্প মিলে যাওয়ায় সিনেমায় কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন পাওলি। সোহানি হোসেনের মা গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমায় পাওলি অভিনয় করেছেন শিখা চরিত্রে।

সত্তা মূলত একটি প্রেমের সিনেমা। তবে এর মধ্যেই উঠে আসবে নারীর গল্প, সামাজিক অসঙ্গতি। চেনা ঘটনাগুলোর ভিন্ন ব্যাখ্যা দেবে চরিত্রগুলো। ছবিতে পাওলি অভিনয় করেছেন ঢালিউড সুপাস্টার শাকিব খানের সঙ্গে। ছবির গল্পকার সোহানি হেসেনই প্রযোজনা করেছেন ছবিটি। আর সত্তা পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল।

বাংলাদেশে পাওলি দামের প্রথম চলচ্চিত্র দেখতে দর্শকে সাতই এপ্রিল যেতে হবে প্রেক্ষাগৃহে, সেদিনই সারাদেশে মুক্তি পাবে সত্তা।

বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে